রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় ‘মানববন্ধন’ করেছে বীর মুক্তিযোদ্ধারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদে সহমত পোষন করে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামন জিল্লু, সাংবাদিক মাস্টার রাশেদুল হাসান কামরুল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্যামপদ শেঠের পুত্র সাংবাদিক শিক্ষক দীপক শেঠ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা