শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ চেষ্টা, ৫ যুবক আটক

লক্ষ্মীপুরে বাবা ও ভগ্নিপতিকে অস্ত্র ঠেকিয়ে এক মাদরাসাছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় পাঁচ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটকরা হলেন- মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম।

শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আটকদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদরাসায় আসা যাওয়ার পথে রাসেল ওই ছাত্রীকে উত্যক্ত করতেন। শনিবার রাতে ওই ছাত্রীকে তুলে নেওয়ার উদ্দেশ্যে রাসেল তার লোকজন নিয়ে ওই ছাত্রীর বাড়ির পাশে লুকিয়ে ছিলেন। ছাত্রীর ভগ্নিপতি বাড়ি এসে দরজা খুললে রাসেল ও তার লোকজন ঘরে ঢুকে ভগ্নিপতি ও বাবাকে অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এসে পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেয়।

ওই ছাত্রীর ভগ্নিপতি বলেন, ‘আমাকে ও আমার শ্বশুরকে অস্ত্র ঠেকিয়ে ১৫-২০ জনের মুখোশধারী একদল সন্ত্রাসী আমার শ্যালিকাকে অপহরণের চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসায় তাকে অপহরণ করতে পারেনি। এ ঘটনায় মামলা করবো।’

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এরমধ্যে রাসেলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা করা হবে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ