বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় দিবসে শার্শায় ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

হুমায়ন কবির মিরাজ, শার্শা: মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা আদর্শ শাখার উদ্যোগে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে উলাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শার এমপি পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শরীরচর্চা ও সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরে বলেন, বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি খালিদ ইবনে খলিল এবং এইচআরডি সম্পাদক আবুজার। এছাড়া জামায়াতের শার্শা থানা আমীর ও উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান এবং থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রশিবির শার্শা আদর্শ থানার সভাপতি হাদিউজ্জামান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মেহেদী হাসান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন