শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পণ্য খালাস করে ভারতে ফিরতি ট্রাকে ১২৬ কেজি ইলিশ জব্দ বিএসএফের

চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার মুখে ১২৬ কেজি ইলিশ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত বুধবার রাতে বেনাপোলের বিপরীতে ভারতীয় বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তা জব্দ করেন।

বেআইনি পথে ইলিশ আনার অভিযোগে বিপ্লব শীল নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়েছে।

বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ) এস এস গুলেরিয়া জানান, গত কয়েক বছরে বৃহত্তম এবং চলতি বছরেও এই প্রথম এক দফায় এত বিশাল পরিমাণ বাংলাদেশি ইলিশ জব্দ করা হলো।

ট্রাকসহ চালক এবং ইলিশ স্থানীয় পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতে ফেরার সময় ওই ট্রাকটিতে ইলিশ ভর্তি ৯টি ব্যাগ তুলে দেওয়া হয়। আর তা রাখা হয় চালকের আসনের নিচে।

এরপর পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর ওই ট্রাকটিতে রুটিন তল্লাশির পরই এই ইলিশ পাওয়া যায়।

বাংলাদেশ থেকে এই ইলিশ নিয়ে আসার জন্য চালকের কাছে শুল্ক বিভাগের কোনো ছাড়পত্র ছিল না। ওই ইলিশ ভারতীয় পাড়ে পৌঁছে দেওয়ার জন্য ওই চালক ৫ হাজার রুপি পারিশ্রমিক হিসেবে পান বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের