বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরএফইডি

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কলারোয়ার সন্তান ইত্তেফাকের সাইদুর রহমান

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) প্রবর্তিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

রোববার সকালে (৯ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের ফোয়ারা চত্বরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন সাইদুর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন।

আরএফইডি সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় এ সময়ে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক ইত্তেফাকে ‘আওয়ামী লীগকে সুবিধা দিতে ১৩০ আসনের সীমানা বদল’ শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এই পুরস্কার পান তিনি। এছাড়াও টেলিভিশন ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ এবং অনলাইন ক্যাটাগরিতে বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব পুরস্কার লাভ করেন। আরএফইডির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম, কালেরকন্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের জুরিবোর্ড যাচাই-বাছাই করে তিনজন রিপোর্টারকে তিন ক্যাটাগরিতে সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত করেন। নির্বাচিত তিনজন রিপোর্টারকে ক্রেস্ট, সনদ ও সম্মানী দেয়া হয়।

এর আগে সেরা রিপোর্টিয়ের জন্য সাংবাদিক সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রদত্ত চিশতি শাহ হেলালুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রদত্ত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ এবং মাসিক এডুকেশন ওয়াচ পদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করা সাইদুর রহমান দৈনিক দিনকাল এবং দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরার কলারোয়ার কৃতিসন্তান সাইদুর রহমান ২০২৩-২০২৪ সেশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক ইত্তেফাকের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী কাজীরহাট কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন।
পেশাগত দায়িত্ব পালনে তিনি যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভূটান ইত্যাদি দেশ ভ্রমণ করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত