মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটের আগের দিন মমতার নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অশোক চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

তবে, কেন এসপি পদমর্যাদার অশোক চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।

রেলমন্ত্রী থাকার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব পালন করে চলছিলেন অশোক চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) প্রাক্তন কমান্ড্যান্ট ও বিশ্বস্ত আধিকারিককে নিজের নিরাপত্তায় বহাল রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। এমনকি আরপিএফ থেকে অবসর নেওয়ার পরে অশোক চক্রবর্তীকে এসপি পদমর্যাদা দিয়ে বিশেষ নিয়োগ করা হয়।

মূলত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের মধ্যে সমন্বয় গড়ে তোলার কাজ করতেন অশোক চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর ২৪ ঘণ্টার সঙ্গী ছিলেন তিনি।

গত ১০ মার্চ নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে মুখ্যমন্ত্রী ‘আঘাত’ পাওয়ার পরেই অবশ্য তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠে। সঠিকভাবে দায়িত্ব পালন না করার অজুহাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কয়েকদিন বাদে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন ডিজি সুরজি‍ৎ কর পুরকায়স্থকেও ওএসডি করে নির্বাচন কমিশন।

রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাবের মাধ্যমে নির্বাচন কমিশন যে নির্দেশ পাঠিয়েছিল, সেই নির্দেশ মোতাবেক অশোক চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা টিম থেকে অপসারিত করা হয়েছে।’

সূত্র: জিনিউজ, এইসময়।

একই রকম সংবাদ সমূহ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয়বিস্তারিত পড়ুন

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর