রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের ঝাঁপায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা শিপন

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নব্যাপী ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবলীগের সদস্য, তরুন নেতা, সমাজসেবক মোঃ শিপন সরদার।

তিনি ইতোমধ্যে ইউনিয়নব্যাপী ভোটারদের মুখে মুখে আলোচনায় চলে এসেছেন। সম্ভাব্য এ চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিন থেকে ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ, অসহায়, খেটে খাওয়া দরিদ্র মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন।

সেই সাথে ইউনিয়নব্যাপী ভোট প্রার্থনাও করছেন। মোঃ শিপন সরদার, ছাত্র জীবন থেকে যশোর জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। পরে মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হন। এখনো সেই পদে বহাল আছেন।

তিনি ইউনিয়নবাসির সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘদিন থেকে নির্বাচনী প্রচারে রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝাঁপা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান। এজন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে, পাড়া, মহল্লায় ও মোড়ে মোড়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন।

মোঃ শিপন সরদার বলেন- বাংলাদেশ সরকারের সফল মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে সবসময় ঝাঁপা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন- বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে।

অগ্রগতির সাথে দেশকে সুষ্ঠ এবং সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি তৃনমূলে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।

গ্রামকে করতে হবে শহর। গ্রামে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়ে দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ