বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক না পরায় ছাগল গ্রেফতার!

ভারতে অন্যান্য দেশের মতো ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে করোনা রোধে দেশটির কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে প্রশাসনের কড়া নজরদারি।

ভারতে বিনা কারণে কোন ব্যক্তি বাইরে বেরোলে জুটছে শাস্তি এমনকি কারাবাস।

আর এবারে কানপুরে মাস্ক না পরে বাইরে ঘোরার জন্য পুলিশ গ্রেফতার করল এক ছাগলকে। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের বেকনগঞ্জ এলাকাতে।

ভারতীয় মিডিয়া বলছে, ওই এলাকাতে একটি ছাগল বিনা মাস্কে ঘুরে বেড়ানোর কারণে গ্রেফতার করে কানপুর পুলিশ। ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

গ্রেফতার করে পুলিশ জিপে করে ওই ছাগলটিকে নিয়ে গিয়েছিল থানাতে।

খবর পেয়ে ছাগলটির মালিক থানাতে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকেও কড়া ধমক দেওয়া হয় বলে জানা গেছে। যাতে আর ওই ছাগল বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক কড়া হয়েছে।

ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর থেকেই দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

অনেকেই ওই বিষয়টির তীব্র সমালোচনা করেন। এমনকি এক পুলিশ কর্মী বিষয়টি স্বীকার করে নেন।

তবে তিনি প্রশ্ন করেন এই পরিস্থিতিতে অনেক ব্যক্তি নিজেদের বাড়ির পোষা কুকুরকে পর্যন্ত মাস্ক পরিয়ে রাখছেন তাহলে কেন ছাগলটিকে মাস্ক পরানো হবে না। এরপরেই বিষয়টি নিয়ে সমালোচনা ও কৌতুক তারপরেই শুরু হয়।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক পুলিশ কর্মী জানিয়েছেন একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে ঘুরতে তারা দেখেছিলেন রাস্তাতে। তাদের দেখেই ছাগলটিকে ফেলে ওই ছেলেটি পালয়ে যায়। আর সেই কারণেই তারা ওই ছাগলটি নিয়ে থানাতে আসেন।

পরবর্তীকালে ছাগলটিকে তার মালিকের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে তারা টুইটারেও বিস্তারিত ভাবে জানান। তবে বিষয়টি অনেকেই যে মজার ছলে দেখছেন তা পরিস্কার হয়েছে।
সূত্র : কলকাতা ২৪x৭।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী