শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়েকে বিক্রি করে মোবাইল কিনলো বাবা

নিজের ৩ মাস বয়সী মেয়েকে বিক্রি করে বাইক-মোবাইল কিনলেন এক বাবা। এ ঘটনায় প্রতিবেশীর অভিযোগের পর উদ্ধার হয় শিশুটি। গ্রেপ্তার করা হয়েছে ওই শিশুটির মা’কে।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে। অভিযোগ পাওয়া গেছে, বেঙ্গালুরুতে জন্মের পরেই ওই শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল ওই দম্পতি। কিন্তু হাসপাতালের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি। এরপর গ্রামে ফিরে ওই শিশুটিকে ১ লাখ রুপিতে বিক্রি করে দেয় তারা।

এরপর বিক্রির অর্থ দিয়ে একটি ১৫ হাজার রুপি দিয়ে একটি মোবাইল ফোন আর ৫০ হাজার কাটা দামের একটি বাইক কেনে শিশুর বাবা। ওই দম্পতির হঠাৎ দামী জিনিস কেনা দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর।
৩ মাসের শিশুকন্যাটিকেও কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলেন না ওই প্রতিবেশী। পরিস্থিতির আঁচ করতে পেরে পুলিশকে অভিযোগ জানায় ওই দম্পতি।

এরপর মামাচানাহাল্লি গ্রাম থেকে ওই ৩ মাসের শিশুটিকে উদ্ধার করেন শিশু সুরক্ষা দফতর। এ ঘটনায় ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুর মা জানায়, তার স্বামী শিশুশে বিক্রি করার জন্য তাকে হুমকি দিত। শিশুটির বাবা এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা

হাসপাতালে একটি নতুন প্রাণের আগমন যেখানে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, সেখানেবিস্তারিত পড়ুন

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি