মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যাদের কাছে গোয়েন্দা পুলিশও ‘ফেল’

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমানোর দাবিতে বিক্ষোভ চলছে চার মাস ধরে। পুলিশ টের পায় না কোথায় কখন বিক্ষোভ মিছিল হবে, কিন্তু অনেক বিক্ষোভকারীর চেয়েও আগে খবর পেয়ে তারা ঠিকই হাজির হয় সেখানে! তবে তারা গোয়েন্দা পুলিশ নয়। কিন্তু এত দ্রুত কেমন করে যে বিক্ষোভের জায়গায় পৌঁছে যায় তা ভেবে থাইল্যান্ডের অনেকেই অবাক।

খবর ডয়চে ভেলের।

আসলে তারা স্ট্রিট ফুড বিক্রেতা। গত জুলাই থেকে যেখানে বিক্ষোভ সেখানেই ঝটপট হাজির হয়ে যাচ্ছেন তারা। ২৮ বছর বয়সি প্লয় ব্যাংককের রাস্তায় নিয়মিত বিক্ষোভে অংশ নেন। বেশির ভাগ সময় তার অনেক আগে খাবার বিক্রেতাদের ভ্যান নিয়ে পৌঁছে যেতে দেখে তিনি খুব অবাক, ‘‘তারা আমাদের চেয়েও আগে পৌঁছে যায় সেখানে।

’’ এত দ্রুত কিভাবে তারা বিক্ষোভ মিছিলের খবর সংগ্রহ করছেন, জানেন? মোবাইল ফোনের সহায়তায়।
গণতন্ত্রপন্থীদের কোনো অংশ যখনই নিজেদের মধ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে, সঙ্গে সঙ্গেই সেই তথ্য নিজেদের মধ্যে ছড়িয়ে দেন স্ট্রিট ফুড বিক্রেতারা। ফলে বিক্ষোভকারীরা বিক্ষোভস্থলে হেঁটে পৌঁছানোর অনেক আগে গরম, টাটকা খাবারের ভ্যান চালিয়ে গিয়ে ক্রেতার অপেক্ষা শুরু করে দেন বিক্রেতারা।

থাই পুলিশ, এমনকি অনেক বিক্ষোভকারীর চেয়েও আগে খবর সংগ্রহ করে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার এই দক্ষতার জন্য ব্যাংককের স্ট্রিট ফুড বিক্রেতাদের নাম হয়ে গেছে ‘সিআইএ’।

সিআইএ মানে মনে নেই? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হ্যাঁ, থাইল্যান্ডের অনেকেই মনে করেন, ব্যাংককের স্ট্রিট ফুড বিক্রেতারা গোপন খবর চট করে সংগ্রহ করে ঝটপট ঘটনাস্থলে চলে যাওয়ার দক্ষতায় গোয়েন্দাদেরও হার মানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান