বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে এক অসহায় নারীর ধানের গাদায় আগুন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছাগলে ধান খাওয়ার প্রতিবাদ করায় হাসিনা বেগম নামে এক স্বামী পরিত্যাক্তা অসহায় নারীর ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা রাতে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের বনিকপাড়ায় ঘটনাটি ঘটে।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন তা নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে রাতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু ও ইউপি সদস্য তাজু হোসেন ঘটনাস্থলে গেছেন।

স্বামী পরিত্যাক্তা হয়ে হাসিনা বেগম পিতা মৃত মুজহার আলী গাজীর ভিটায় থেকে অন্যের জমিতে কাজ করেন।

হাসিনা বেগম বলেন, মাঠে কাজ করে খাই। কষ্ট করে ১০ কাঠা জমিতে ভাগে বোরো ধান লাগাইছি। সেই ধান উঠনে গাদা দিয়ে রাখা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী মৃত শাহজাহানের স্ত্রী রহিমার একটি ছাগল গাদার ধান খাচ্ছিলো। প্রতিবাদ করায় আমার সাথে ঝগড়া করে। পরে আমি রাজগঞ্জ বাজারে চলে যাই। এই সুযোগে রহিমা ও তার মেয়ে খালেদা গাদায় আগুন ধরিয়ে দেয়। আগুনে গাদার ধান পুড়ে ছাই হয়েছে।

হাসিনা আর্তনাদ, ধান ঝেড়ে জমির মালিকের ভাগ দেওয়ার কথা ছিল। এখন মালিকের ধান দেব কি করে। আমি খাব কি!

স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ছাগলে ধান খাওয়ায় বকাবকি করাতে রহিমা বেগম, তার মেয়ে খালেদা এবং বড় ছেলের বউ ডলি মিলে ধান গাদায় আগুন দেয়। আগুন দেকে আমরা এসে নিভিয়ে ফেলি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ডলি খাতুন বলেন, সন্ধ্যায় আমি বাড়ি ছিলাম না। কারা আগুন দেছে দেখিনি।

স্থানীয় ইউপি সদস্য তাজু হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। হাসিনা খুব কান্নাকাটি করছিলে। তারে সান্তনা দিয়ে এসেছি।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজমল হোসেন বলেন, কে বা কারা ধান গাদায় আগুন দিয়েছে সেটা দেখেনি কেউ। আগুনে কিছুটা ধান পুড়েছে।

বুধবার সকালে হাসিনা বেগম লিখিত আভিযোগ দিয়ে গেছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!