বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরী দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ১৩ বছর বয়সী চাঁদনী আক্তার ও ১১ বছর বয়সী সায়মা আক্তার।

তাদের বাড়ি রূপগঞ্জের তালাসপুরে। তারা পরিবারের সাথে বড়ালু এলাকায় ভাড়া থাকতেন।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে স্থানীয় গনি মিয়ার পুকুরে গোসল করতে যায় দুই বোন।

তাদের মধ্যে প্রথমে একজন পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে যায় আরেক বোন। তবে তারা কেউ সাঁতার জানতো না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকেই মৃত্যু ঘোষণা করেন।

সেখান থেকে তাদের লাশ নিয়ে বাড়িতে নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পরিবারের সদস্যরা জানায় দুই বোনই সাঁতার জানতো না তবুুও মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশ একটি অপমৃত্যু মামলা করে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর