শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউন এড়াতে ধনীদের কাণ্ড!

লকডাউনের কারণে বিশ্বের অনেক দেশই বিদেশি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এই বিধিনিষেধকেই বৃদ্ধাঙ্গুলি দেখাতে নাগরিকত্ব কিনতে অভিনব কৌশল অবলম্বন করছেন উন্নত বিশ্বের অতি ধনীরা। লকডাউনের মধ্যেও যাতে নিজেদের পছন্দের দেশে ছুটি কাটাতে পারেন সেজন্য তারা বিনিয়োগ অভিবাসন কোটায় নাগরিকত্বের আবেদন করছেন।

বড় ধরনের বিনিয়োগকারীদের সাধারণত অনেক দেশ নাগরিকত্ব দিয়ে থাকে; এই ভিসাকে ‘গোল্ডেন ভিসা’ বলা হয়। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন এই অতি ধনীরা।

বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাও সেই দেশের পাসপোর্ট পেয়ে থাকেন। এই ধরনের নাগরিকত্ব পাওয়া ধনীদের জন্য তখন আর কাঙ্ক্ষিত দেশে ভ্রমণে কোনো জটিলতা থাকে না। লকডাউনের কারণে যে বিধিনিষেধের বেড়াজালে আটকে গেছে বিশ্বের কোটি কোটি মানুষ সেই বেড়াজালকেই অতি ধনীরা কেটে বের হচ্ছেন নিজেদের অর্থ প্রতিপত্তি দিয়ে। এটাকে অনেকে ভবিষ্যতের জন্য প্ল্যান বি হিসেবেও বিবেচনা করছেন।

করোনা ভাইরাসের মহামারির মধ্যে অতি ধনীদের এই ধরনের পদক্ষেপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ পাঁচ থেকে ১০ বছরের পরিকল্পনা করে কিছু করে থাকেন। কিন্তু অতি ধনীরা অনেক সময় ১০০ বছরের বেশি সময়ের পরিকল্পনা করেন। এই ধরনের বিনিয়োগ কোটায় নাগরিকত্বের পেছনে লকডাউন পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি তাদের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনাও থাকতে পারে।
সৌজন্যে: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩