বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত কয়েক শতাধিক

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানায়।

১৫ মিনিট পর আরেকটি ভূমিকম্প (আফটার শক) আঘাত হানে। এটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।

তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৭৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প। অঞ্চলটি সিরিয়ার সীমান্তবর্তী।

শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সাতটি প্রদেশে কমপক্ষে ২৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪৪০ জনের বেশি।

অপরদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে দেশটির সরকার নিয়ন্ত্রিত এলাকায় নিহত হয়েছেন অন্তত ২৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৬৩০ জনের বেশি। এ ছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ১৪৭ জন নিহত হয়েছেন।

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন উভয় দেশে মানুষ ঘুমে ছিল।

ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা উভয় দেশের কর্মকর্তাদের।

কর্মকর্তারা বলছেন, অন্তত এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান