রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সপ্তম দিনেও ধর্মঘাট অব্যাহত শ্রমিকদের, চা-শিল্পে ক্ষতি

৭ম দিনেও মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছেন চা শ্রমিকরা। ট্রেড ইউনিয়নভুক্ত বাংলাদেশের ১৬৭ চা বাগানসহ ছোট বড় ২৩১টি চা বাগানের নিয়মিত ৬০ হাজার চা শ্রমিক ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে ৭ দিন ধরে এ ধর্মঘট করে আসছেন।

মঙ্গলবার শ্রীমঙ্গলের লেবার হাউসে ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টির সমাধান না হওয়ায় আজ বুধবার ঢাকার মহাখালি বাংলাদেশ চা সংসদের (বিসিএস) অফিসে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বৈঠক হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিম পুর চা বাগানে গেলে শ্রমিকরা জানান, এভাবে চলতে থাকলে চা শিল্পের বড় ক্ষতি হবে।

বাংলাদেশের ৭টি চা বাগান ভ্যালির অন্যতম মৌলভীবাজার লংলা ভ্যালীর সভাপতি শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন কোটি টাকার চা পাতা উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত।

রাজনগর উপজেলার চান ভাগ চা বাগানের ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান বলেন, ৭ দিনের কর্মবিরতিতে শ্রমিকরা কষ্টে আছে। তাদের সাপ্তাহিক মজুরি ও রেশন বন্ধ রয়েছে। প্রতিদিন হাজার হাজার কেজি চা পাতা উত্তোলন বন্ধ থাকায় শ্রমিক ও মালিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। বিষয়টি সমাধান হলে উভয় পক্ষই লাভবান হবে।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী বলেন, শ্রমিক মালিক আমরা তিন পক্ষ মিলেই বিষয়টি নিরসনের চেষ্টা চলছে। প্রয়োজনে বার বার বৈঠক করবো।

একই রকম সংবাদ সমূহ

৮৬ লাখ টন চাহিদার বিপরীতে গমের উৎপাদন মাত্র ১১ লাখ টন

ধান উৎপাদনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার রেকর্ড গড়লেও মুদ্রারবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

মাঠের ফসল ঘরেই হবে খাঁটি সস-আচার: ভরা মৌসুমে লোকসান ঠেকিয়ে কৃষকের পকেট ভরার সহজ উপায়

ভরা মৌসুমে ফসলের বাম্পার ফলন দেখে কৃষকের চোখে মুখে আনন্দের ঝিলিক উঠলেও,বিস্তারিত পড়ুন

  • সুষম পুষ্টি ব্যবস্থাপনায় দ্বিগুণ হতে পারে দেশের নারিকেল উৎপাদন
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচুর চাষ