শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ

মোস্তফা হোসেন বাবলু: মানুষের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধে সজনে ডাঁটা আর সজনে পাতার নানান উপকারিতা সর্বজনবিদিত। বাড়ির আঙিনায়, আনাচে-কানাচে, রাস্তার পাশে অনেকটা অযতœ আর অবহেলায় বেড়ে ওঠে সজনে গাছ। তবে সেই গাছের ডাঁটা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ প্রিয়। এখন সজনে গাছে ফুল আসার মৌসুম। ইতোমধ্যে শীতের শেষে বসন্তের শুরুতে গাছে গাছে সাজনের সাদা ফুলগুলো প্রকৃতিকে সাজিয়েছে এক অপরূপ মহিমায়।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার সজনে গাছে সাদা ফুলের বর্ণিল সাজ নজর কাড়ছে সকলের। এসময় সজনে গাছের পাতা ঝরে পড়তে দেখা যায়। পাতাশুন্য গাছে গছে থোকায় থোকায় সাদা সজনে ফুলে ভরে উঠতে দেখা যাচ্ছে। ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। বর্তমানে কলারোয়ায় বাণিজ্যিকভাবেও সজনে গাছ রোপন করে সজনে ডাঁটার উৎপাদন করা হচ্ছে।
এমনই একজন সজনে চাষী দীপক জানান, ‘এখন অনেকে বাণিজ্যিকভাবে সজনে চাষ করে হাট-বাজারে বিক্রি করেন। প্রথমদিকে দামটা একটু বেশি থাকলেও পরে কমতে শুরু করে। গ্রামাঞ্চলের পাশাপাশি শহুরে মানুষের কাছেও সজনে ডাঁটার ব্যাপক কদর।’
মনিরুজ্জামান নামের আরেক সজনে চাষী বলেন, ‘অনেকটা বিনা পরিশ্রমে শুধু একটি সজনে গাছের ডাল সংগ্রহ করে মাটিতে রোপণ করে দিলেই কিছু দিনের মধ্যেই সেটা গাছে রূপ নিয়ে বড় হতে থাকে।’
উপজেলা কৃষি অফিসও সজনে গাছ রোপণে সকলকে উৎসাহিত করছে বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন জানান, ‘সজনের ডাঁটা ও পাতা পুষ্টিকর নিরাপদ খাবার। এটি ঔষধী গুনে ভরা একটি সবজি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ