শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় মাইক্রোচালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও ১৭ দিন পর এ প্রতিবেদন পেলো রেল কর্তৃপক্ষ। এতে দুর্ঘটনার জন্য লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার সাদ্দাম হোসেন ও ঘটনাস্থলে মারা যাওয়া মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরুকে দায়ী করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেটকিপার ও মাইক্রোবাসচালককে দায়ী করে মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। ঘটনার পর থেকে গেটকিপার সাদ্দাম হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। যেহেতু প্রতিবেদনে তার গাফিলতির প্রমাণ মিলেছে, এ জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।’

এদিকে ওই দুর্ঘটনায় মাইক্রোচালক মোস্তফা ঘটনাস্থলে মারা গেছেন। লেভেল ক্রসিংয়ের গেটকিপার সাদ্দাম হোসেন কারাগারে আছেন।

২৯ জুলাই দুপুর দেড়টার দিকে খৈয়াছড়া ঝরনা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন পর্যটকরা। পরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় লাইনে ওঠে পড়া মাইক্রোবাসটিকে দ্রুতগামী মহানগর প্রভাতী ট্রেন টেনে হিঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত