শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেঞ্জ থেকে ১২ বাংলাদেশীসহ দু’টি নৌকা ও চারটি ভারতীয় গরু আটক

রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের বিশেষ অভিযানে দু’টি নৌকা, তিন হাজার ১৪০ প্যাকেট পাতার বিড়ি, চারটি ভারতীয় গরু ও এক পাচারকারিসহ ১২জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার
শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালি বিজিবি
ক্যাম্পের পার্শ্ববতী পাঁচ নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার সাপখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তানভীর হোসেন(২৪), বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজমত শেখের ছেলে আজিম শেখ (৩০), আজিমের স্ত্রী মোছাঃ হালিমা (২৫), কেসমতছড়া গ্রামের মৃত মজিদ শেখের স্ত্রী রাশিদা
বেগম (৭০), কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মৃত খানজাহান সিকদারের স্ত্রী তুলি বেগম (৬০), ছেলে এনামুল সিকদার (১৯) ও আলআমিন সিকদার (৩০), আল আমিনের স্ত্রী আছিয়া বেগম (২২)।
এসময় তাদের সাথে থাকা অপর চার শিশুকে পিতা-মাতার সাথে আটক করা হয়। কৈখালি রিভারাইন বিজিবি’র নায়েক সুবেদার কাওছার কাজী
জানান, মঙ্গলবার ভোরে নৌকা পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তবর্তী কালিন্দি নদীর পার্শ্ববর্তী পাঁচ নদীর মোহনা থেকে এক পাচারকারি ও চার শিশুসহ ১২ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে হাবিলদার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পের পার্শ্ববর্তী পাঁচ নদীর মোহনায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করে কৈখালী রিভারাইন বিজিবি সদস্যরা। এসময় চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে গেলে চারটি গরুসহ ২টি নৌকা জব্দ করে মঙ্গলবার দুপুরে বসন্তপুর কাষ্টমসে জমা দেয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এক পাচারকারিসহ ১২ বাংলাদেশী আটকের ঘটনায় রিভারাইন বিজিবি’র কৈখালি ক্যাম্পের নায়েক সুবেদার কাওছার
গাজী বাদি হয়ে পাসপোর্ট আইনের ১১(সি) ধারায় ও চারটি গরু ও দুটি নৌকা জব্দ করার ঘটনায় কৈখালি রিভারিয়ান বিজিবি ক্যাম্পের হাবিলদার এনামুল হক বাদি হয়ে মঙ্গলবার থানায় পাচার আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। আটক কৃতদের মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত গরু ও
নৌকা কালিগঞ্জের বসন্তপুর কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস