রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইনগত সহায়তা প্রদান কর্মসুচির অগ্রগতি বিষয়ক সভা

সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।

এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৩৫ জন সরকারি আইনী সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। এরআগে ত্রৈমাসিক সমন্বয় সভার সভাপতি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সভার অনুমতি ও নির্দেশনা প্রদান করেন।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সার্বিক ব্যাবস্থাপনায় এ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সরকারি আইনী সেবাগ্রহীতা ৬ জন পুরুষ ও ২৯ জন মহিলা অংশ গ্রহন করেন।

সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার সেবা গ্রহীতদের বলেন, বর্তমানে আইনী সেবা গ্রহন এবং সেবা গ্রহীতারদের সুবিধার জন্য সেবা গ্রহন আরও সহজ করা হয়েছে। আপনারা নিজ নিজ এলাকা থেকে অন লাইনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে সরকারি আইনী সহায়তা গ্রহন করতে পারবেন।

এরইমধ্যে অন লাইনে আবেদনের মাধ্যমে আইনী সহায়তা গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান রয়েছে। সভায় প্রধান অতিথি উপস্থিত সেবা গ্রহীতাদের বলেন, লিগ্যাল এইড অফিসে আসার সময় কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষনিক জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করার জন্য নির্দেশ দেন।

এসময় তিনি সরকারি আইনী সেবা গ্রহীতাদের আইনী পরামর্শ ও বিভিন্ন সমস্যার বিষয়ে শোনেন এবং এসব সমস্যার পরামর্শ প্রদান করেন।

এছাড়া সভায় প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের হালিমা খাতুন, লাঙ্গলঝাড়া ইউনিয়নের আজাহার আলী, সদর উপজেলার ইটাগাছা এলাকার নাজনীন আক্তার, য্রুাজপুর গ্রামের নজরুল ইসলাম, সদরের ওমা আক্তার, দেবহাটা উপজেলার রিজিয়া বেগম, শ্যামনগরের নজরুল ইসলাম, তালা মির্জাপুর গ্রামের সেলিনা আক্তারসহ উপস্থিত সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সেবাগ্রহীতাদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পরে তিনি তাদের মামলা পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। ত্রৈমাসিক সভায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (পিপিজে-সাতক্ষীরা ) সাতক্ষীরা সদর উপজেলার প্রেগ্রাম অফিসার শেখ রাজিব কামাল।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক