বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সদর উপজেলার জয়

সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশে মাঠে গড়িয়েছে মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে কালিগঞ্জ উপজেলা দলকে ৪-২ গোলে হারিয়ে জয়ের শুভ সূচনা করেছে সাতক্ষীরা সদর উপজেলা দল। এর আগে তীব্র প্রতিদ্বন্দ্বতাপূর্ণ এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

বিকাল ৩টায় সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এসময় তিনি সাতক্ষীরার ক্রীড়া উন্নয়নে উপজেলায় উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক শামস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ নাসেরুল হক প্রমূখ।

টুর্নামেন্টের পরবর্তী খেলায় শুক্রবার একই স্থানে সাতক্ষীরা পৌরসভা দল ও শ্যামনগর উপজেলা দল মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন