সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ১১ ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দেন খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন সরদার জাকির হোসেন, খলিশখালি ইউনিয়নের মোজাফ্ফর হোসেন, তেতুলিয়া ইউনিয়নের এস এম আবুল কালাম আজাদ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়া ইউপি সদস্য জিয়াউর রহমান, প্রকাশ দালাল, মীর কল্লোল, লিয়াকত হোসেন, শেখ সিদ্দিকুর রহমান মনোনয়ন জমা দেন । এসময় দলীয় মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরোল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, ১৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। এপর্যন্ত ১১টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার, ৮শ ২৪ জন ভোটার রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা