রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের উদ্যোগে দ্বিতীয় দিনের মত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সরকারি কলেজ রোড সংলগ্ন “মাদ্রাসাতুস সুফফা’তে প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন শিক্ষক এবং শিক্ষার্থীকে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের প্রাক্তণ ছাত্র ও ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. মো. শফিউর রহমান এম.বি.বি.এস।

দ্বিতীয় দিনের মত মাদ্রাসাতুস সুফফা’তে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবার ঔষধ দিয়ে সহযোগিতা করেছেন এক্স স্টুডেন্ট গর্ভমেন্ট হাইস্কুলের ২০০৬ ব্যাচের শিক্ষার্থী তানজিম কালাম তমাল’র তুফান ফার্মেসী।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসাতুস সুফফা’র পরিচালনা কমিটির সহ- সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজহার হোসেন, ফরহাদ হোসেন বাবু, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো আব্দুল্লাহ, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী মেহেদী ইসলাম রনি, ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী আহসানুস সালেহিন ইভন, ২০০৭ ব্যাচের শিক্ষার্থী শেখ সোহান আহমেদ, ২০১২ ব্যাচের শিক্ষার্থী মীর জাভেদ জিতু, ২০১৩ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা আরাফাত ইসলাম ও ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল- মামুন প্রমুখ।

অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
এসময় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত