মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংক্রমণের হার ৬৪ শতাংশ ছাড়ালো, বাড়ছে আতঙ্ক

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করেনায় আক্রান্ত হয়ে আব্দুর রহিম নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা পজেটিভ ৫১ জন রোগির মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা সনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। যা এযাবত কালের একদিনে সর্বোচ্চ আক্রান্তের হার। সাতক্ষীরায় দিন দিন করোনা পরিস্থিতি ভয়ানক রুপ নিচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খোদা জানান, সাতক্ষীরা মেডিকেলের করোনা ইউনিটে ১৪৯ জন ভর্তি আছে। এর মধ্যে ৪১ জন করোনা আক্রান্ত ও বাকী ১০৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। তিনি আরো জানান, বর্তমানে সেখানে রুগীর চাপ বাড়ায় ৮৭ টি বেড থেকে ১৩৫ টি বেড করা হলেও তাতে সংকুলান না হওয়ায় আজ আরো ১৫টি বেড বাড়ানো হয়েছে। তার উপর জনবল সংকটে হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল জানান, সদর হাসপাতালে ৪২ জন করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৬ জন পজিটিভ ও বাকী ১৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে, করোনার উর্দ্ধগতি নিয়ন্ত্রনে দুই সপ্তাহের লকডাউনের ৮ম দিন অতিবাহিত হয়েছে। লকডাউন চলাকালে জেলা ও উপজেলা সদরে স্থানীয় প্রশাসন ও পুলিশ বেশ তৎপর । মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে মানুষের অহেতুক চলাফেরা নিয়ন্ত্রন করতে দেখা গেছে। তবে গ্রামের মানুষের মধ্যে নেই কোন সচেতনতা। গ্রামাঞ্চলের মানুষ মাস্ক পরছে না, মানছে না স্বাস্থ্যবিধি। ফলে করোনার উর্দ্ধগতি কোন ভাবেই নিয়ন্ত্রন করা যাচ্ছে না। দিন দিন করোনা আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ন অধ্যাপক আনিসুর রহিম বলেন, শুধু শহরের মনুষকে সচেতন করলে হবে না। গ্রামের মানুষকে বেশি বেশি সচেতন করাতে হবে। এলাকায় এলাকায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করার আহবান জানান এই নাগরিক নেতা।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হোসাইন সাফায়াত বলেন, ( শনিবার ) ৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ৫২ জনের করোনা সনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬৪.১৯ ভাগ। তিনি বলেন, শহরের মানুষ কিছুটা লকডাউন মানলেও গ্রামের মানুষ তা মানছে না। ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত