শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

সুন্দরবনে মাছ আহরণ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবু হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার গভীর রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় সাপের কামড়ে তার মৃত্যু হয়। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. হরমুজ হাওলাদারের ছেলে।

নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার বলেন, আমার ছোট ভাই আবু হাওলাদার ১০ সেপ্টেম্বর সকালে শরণখোলা স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ আহরণ করতে সুন্দরবনে যায়।

সোমবার গভীর রাতে ভাটির সময় জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ আবু হাওলাদারকে কামড় দেয়। এসময় তার ডাক চিৎকার দিলে সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বন সংলগ্ন চালিতা বুনিয়া এলাকার এক ওঝার মাধ্যমে আবুকে দু-দফা ঝাড়-ফুক দেয়া হয়। এতে তিনি সুস্থ না হওয়ায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হাওলাদারকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান