বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদিতে আজান হলেই দোকান বন্ধের রেওয়াজ স্থগিত! আজানের পরও চলবে বেচা-কেনা

সৌদি আরবে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেওয়ার রেওয়াজ বহু আগের। এরপর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত সব দোকানই থাকত বন্ধ।
সেই দেশে এখন থেকে আজানের পরও খোলা থাকবে দোকান। চলবে বেচা-কেনা।

নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে শুক্রবার সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন।

খবর আরব নিউজের।

এ পরিপত্রে নামাজের সময়েও এখন থেকে দোকান খোলা থাকবে বলে জানানো হয়।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়ে।ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন।
এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেওয়া, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল খুলে দেওয়ার মতো অসংখ্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী