বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতালির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় সৌদি আরব

ইতালির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় সৌদি আরব। কিন্তু দুই দেশের মধ্যে দূরত্ব ২ হাজার ২৫০ মাইল।

সেটি বিবেচনায় এনেই বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচের এই দেশ।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতার। ইতোমধ্যে সবরকম প্রস্তুতিও সেরেছে দেশটি। কাতারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করতে চায় সৌদি আরবও। তাই ২০৩০ সালের সুযোগটা হাতছাড়া করতে চায় না তারা।

সেই লক্ষ্যে ইতোমধ্যে নানা টুর্নামেন্ট আয়োজন শুরুও করেছে তারা। গত কয়েক বছরে টুর্নামেন্ট আয়োজনে ১.৫ বিলিয়ন ডলারের বেশি খরচও করে ফেলেছে সৌদি প্রশাসন।

স্প্যানিশ সুপার কাপের কয়েকটি ম্যাচ আয়োজন করা হয়েছে এই মরুরাজ্যে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দল খেলে এসেছে সেখানে। এমনকি ইতালিয়ান সুপার কাপের ম্যাচও হয়েছে সৌদি আরবে।

২০১৯ সালে অ্যান্থনি জোশুয়া ও অ্যান্ডি রুইজ জুনিয়রের হেভিওয়েট বক্সিংয়ের ওয়ার্ল্ড টাইটেল ম্যাচও হয়েছে সৌদিতে। গলফের ইউরোপিয়ান ট্যুরের পর ফর্মুলা ওয়ানের রেসের আয়োজন করেছে তারা।

সব টুর্নামেন্টই সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে দেশটি। তাই অর্থের প্রাচুর্যতায় পূর্ণ দেশটি ফুটবল বিশ্বকাপ আয়োজনের দাবি তুলতেই পারে।

তবে সৌদির এই দাবিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় ইংল্যান্ড।

উরুগুয়েকে সঙ্গে নিয়ে আয়োজক হওয়ার দাবি জানাতে ইচ্ছুক আর্জেন্টিনাও।

তথ্যসূত্র: মার্কা, দ্য অ্যাথলেটিক

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী