শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ দফা দাবিতে সাতক্ষীরায় শ্রমিক আন্দোলনের আলোচনা সভা

১০ দফা দাবিতে শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগষ্ট ২০২০) রাত ৮টায় শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিক আন্দোলন সাতক্ষীরার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স গিল্ডের সভাপতি জামাল আহমেদ বাদল।

তিনি বলেন, ১. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ ও নিয়োগপত্র প্রদান করতে হবে। ২. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ৩. বিদ্যমান আইন ও নীতিমালা কার্যকর বাস্তবায়ন করতে হবে। ৪.অপ্রাতিষ্ঠানিক কর্ম-খাতে শ্রম পরিদর্শকের পরিদর্শন ও আইনের প্রয়োগ বৃদ্ধি করতে হবে। ৫. শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও দক্ষতার যোগ্যদা যাচাই স্বীকৃত সনদের ব্যবস্থা করতে হবে। ৬. অপ্রাতিষ্ঠানিক খাতের প্রতিষ্ঠান সমূহ ও শ্রমিকদের নিবন্ধন পরিচয়পত্র প্রদানের মাধ্যমে ডাটাবেজ থৈরি করতে হবে। ৭. কর্মক্ষেত্রে সাহায্য সেবা নম্বর, অভিযোগ ও মতামত প্রদান বাক্র চালু করতে হবে। ৮. শ্রমিকদের সামাজিক সুরক্ষার পরিধি বিস্তৃত করতে হবে। ৯. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন জোরদার করতে হবে। ১০. করোনা পরিস্থিতিকালীন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের মাঝে দ্রুত বিতরণ করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা ইলেকটিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও শ্রমিক আন্দোলন সাতক্ষীরার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম।

শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব ফারুকুজ্জামানের সঞ্চালনায় সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ, সদর উপজেলা স্বর্ণ ছাইমাটি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক, সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফ্ফার হোসেন, সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব মনিরুজ্জামান মনির ও পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা শ্রমিক আন্দোলনের সদস্য সচিব ফারুকুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন