শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ বছর ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা ‌ঘুরছিলেন ভিখারির বেশে

গাড়ি চালিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন ভারতের মধ্যপ্রদেশ পুলিশের দুই কর্মকর্তা ডিএসপি রতনেশ সিং তোমার এবং বিজয় সিং বাহাদুর। হঠাৎ পথে এক ভিখারির সঙ্গে তাদের দেখা। কিন্তু দুজনকে চমকে দিয়ে ওই ভিখারি দুই পুলিশ কর্মকর্তার নাম ধরে ডাকলেন। ফলে অবাক দুজনেই।

কাছে যেতেই বেরিয়ে এলো সত্য। ওই ভিখারি আর কেউ নন, ১৫ বছর আগে নিখোঁজ হওয়া তাদের সহকর্মী। শুনতে অবাক লাগলেও এভাবেই মধ্যপ্রদেশের দুই পুলিশ কর্মকর্তা নিজেদের হারিয়ে যাওয়া এক সহকর্মীর খোঁজ পেলেন।

হারিয়ে যাওয়া ওই পুলিশকর্মীর নাম মনীশ মিশ্র। ১৫ বছর আগে মানসিক রোগে ভুগতে শুরু করেন। এরপর হঠাৎ তিনি হারিয়ে যান। চারদিকে খোঁজ নিয়েও কোনও সন্ধান মেলে না তার।

পরিবার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন তিনি।

এরপর হতাশ হয়ে কার্যত তার খোঁজ বন্ধ করে দেয় পুলিশও। কিন্তু গত মঙ্গলবার দুই সহকর্মীর মুখোমুখি হন মনীশ। সেসময় খাবার খুঁজছিলেন তিনি।

এরপরই দুই বন্ধু তাকে সেখান থেকে উদ্ধার করেন। মনীশকে নিয়ে আসেন একটি হোমে।

পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত সেখানেই
থাকবেন মনীশ।

এ প্রসঙ্গে ডিএসপি তোমার বলেন, ‘‌‌এতদিন মনীশ কোথায় ছিল আমরা কিছুই জানি না। ও খুবই ভালো অ্যাথলিট ছিল। বন্দুক হাতে নিশানাও বেশ ভালো ছিল। ১৯৯৯ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। তবে কয়েকবছর পর হঠাৎ মানসিক সমস্যা দেখা দেয় মনীশের। ওর পরিবার চিকিৎসাও করাচ্ছিল। এর মধ্যেই হঠাৎ একদিন হারিয়ে যান তিনি। অনেক খোঁজ করেও কোনও হদিশ মেলেনি।’

তিনি আরও জানান, সহকর্মীকে সব ধরনের সাহায্য করবেন তারা। তাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবেন।

সূত্র: এনডিটিভি ও সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন