শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২১ আগস্ট স্মরণে কলারোয়ায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

রক্তাক্ত বিভীষিকাময় ২১আগস্ট ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌরসদরের পশুহাট সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় উপজেলা আ.লীগের সিনিয়র সভাপতি আলহাজ্ব মাস্টার খায়বার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম আমজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুর রহমান, আনছার আলী, মাস্টার হাফিজুর রহমান, আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মফিজুল ইসলাম, মেজবাহউদ্দীন দিলু, রহিমা বেগম কাজল, সাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা আবু সাঈদ, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদসহ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন আখ্যায়িত করে ভয়াল সেই দিনের বিরোধীদলীয় নেত্রী, বঙ্গবন্ধুর কণ্যা, বর্তমান দেশের প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউ’র জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ মোট ২৩ জন নেতা-কর্মী দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শহীদের মর্যাদায় আসিন হয়েছেন।

সব শেষে নৃশংস হত্যাকান্ডের ১৬তম বার্ষিকীতে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান এবং গ্রেনেড হামলায় সেদিন যারা আহত হয়েছিলেন তাদের মঙ্গল কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব