রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনজীবী হলেন কলারোয়া পাইলট হাইস্কুলের ছাত্র টিপু সুলতান

কলারোয়া পৌর সদরের কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের এস এস সি (২০১০) ব্যাচ এর মেধাবী ছাত্র টিপু সুলতান বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইনজীবীর স্বীকৃতি পেয়েছেন।

টিপু সুলতান কলারোয়ার স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান দাউদ মটরস (হোন্ডা মোটর সাইকেল শোরুম), দাউদ রাইচ মিল,ও দাউদ মৎস্য খামার, এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ আলী গাজীর ছোট ছেলে।

আইনজীবী হিসেবে সদ্য তালিকাভুক্ত হওয়া টিপু সুলতান জানান, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত এই ফলাফলে নির্বাচিত হওয়ায় এশিয়ার বৃহত্তর বার ঢাকা বার অ্যাসোসিশনের বিজ্ঞ আইনজীবী হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।

টিপু সুলতান ২০১০ সালে কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল থেকে জিপিএ ৪.৫০ পেয়েছিল, এরপর ২০১২ সালে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে জিপিএ ৪.৬০ পেয়ে এইচএসসি পাস করে ঢাকার স্বনামধন্য স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম এ তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। অবশেষে আইনজীবী তালিকাভুক্তির [এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে ২৫ সেপ্টেম্বর ফল প্রকাশের মধ্য দিয়ে তিনি বিজ্ঞ জেলা আলাদতে আইনজীবী হিসেবে প্রাকটিস করার যোগ্যতা অর্জন করেন।

উল্লেখ্য যে কলারোয়া পাইলট হাইস্কুলের ২০১০ ব্যাচ এর মেধাবী ছাত্র টিপু সুলতান কে জাতীয় সাংবাদিক সংস্থা কলারোয়ার পক্ষ থেকে ও কলারোয়ার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও সরাসরি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত