মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত ৫

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে বাই সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গিয়ে পড়লে ৫ জন আহত হয়েছে। আহতদের ৪ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার বিকাল ৪ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সাতক্ষীরার দিক থেকে একটি মাহেন্দ্র প্যাসেঞ্জার নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল।

মহেশ্বরকাটি মৎস্য বাজার পার হয়ে চিলেডাঙ্গা মোড়ের আগে পল্লী বিদ্যুতের ৩৩০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন পাওয়ার স্টেশনের কাছাকাছি পৌছলে দ্রæতগতির মাহেন্দ্রর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাহেন্দ্রটি সামনের দিক থেকে আসা একটি বাই সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছে উপর গিয়ে পড়লে গাছ উপড়ে মাহেন্দ্র পাশের খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় মাহেন্দ্র যাত্রী আশাশুনির কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, একই এলাকার মৃত জামাউল সরদারের ছেলে আমিরুল ইসলাম, চেচুয়া গ্রামের কপিন গাজীর মেয়ে সুফিয়া, শ্যামনগরের চাঁদপুকুর গ্রামের আজিজ শেখের স্ত্রী নাছিমা ও সাইকেল চালক নওয়াপাড়া গ্রামেন আঃ গফুর সরদারের ছেলে রবিউল ইসলাম আহত হন। আশাশুনি ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রæত ঘটনাস্থানে পৌছে আহত প্রথম ৪ জনকে আশাশুনি হাসপাতালে পৌছে দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত