বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির তুয়ারডাঙ্গায় সনাতনী সম্মেলন অনুষ্ঠিত

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: আশাশুনিতে সনাতনী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা তুয়ারডাঙ্গা সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

তুয়ারডাঙ্গা সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে শ্রী রনজিত কুমার বৈদ্যর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম।

বিশেষ অতিথি আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তী, শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছার দিপু, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, প্রধান বক্তা সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্ব প্রন্দজী মহারাজ।

এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হীরুলাল বিশ্বাস, বাবুরাম সানা, কালিপদ রায়, অনাথ বন্ধু চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, রমেশ চন্দ্র মন্ডল, সুব্রত কুমার মন্ডল, সজল কুমার চক্রবর্তী, রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত কুমার বিশ্বাস প্রমূখ।

সবার শুরুতেই পবিত্র গীতা পাঠ ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

বক্তারা বলেন আমাদের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে একত্রতে থাকতে হবে। এর জন্য সনাতন ধর্ম অনুরাগী সকল সাধু গুরু ও জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে বছরে কমপক্ষে একটি করে সম্মেলনের আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন জননেত্রী শেখ হাসিনা সরকার আছে বলেই হিন্দুরা তাদের ইচ্ছা মতো সকল ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে। এজন্য প্রধানমন্ত্রীকেই ধন্যবাদ জানানো হয়।

শেষে সনাতনী সংগঠন ও রাধা কৃষ্ণ মন্দিরের দাতা সদস্য সংগ্রহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে আগমন সকল ভক্তবৃন্দ এবং অতিথিদেরকে গীতা ও উত্তরীয় প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী