বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাবেক এমপি হাবিবের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
শুক্রবার বিকেলে তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, “অতীতে হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধরে রাখাই আমাদের দায়িত্ব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “আমি চাই আমাদের তালা-কলারোয়া অঞ্চল শান্তিপূর্ণ ও উন্নত হোক। মন্দিরের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করব।”
পরে তিনি মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটিকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, সাধন পাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বসু ঘোষ।

আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির উদ্যোগেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ এবং যুব সমাজ অংশগ্রহণ করে, ফলে তালার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী