শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মতে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়।

রথযাত্রাটি সাধু ,পন্ডিত, পুরোহিত ও ভক্তবৃন্দরা মাসির বাড়ি, সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয়।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাটি কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি গিয়ে পৌঁছায়, সেখানে টানা-১ সপ্তাহ পূজা,অর্চনা, প্রতিদিন দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনাসহ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আগামী (৫ জুলাই) শনিবার শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ফিরে যাবে।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায়, যুগ্ন আহবায়ক সমরেশ কুমার দাশ, সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, যুগ্ন সদস্য সচিব মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, মনোরঞ্জন কর্মকার মন্টু, নিমাই কর্মকার, উৎপল শাহ, ধুলিহর মঠ মন্দিরের কানাইলাল সাহা,ভীম বন্ধু দাশ ও নিখিল আড্ডসহ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী