শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৫ নির্দেশনা

সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

সোমবার (৯ জুন) রাতে এক ফেসবুক পোস্টে মাউশি মহাপরিচালক এই নির্দেশনা দেন।

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলীতে নতুন সাব-ভ্যারিয়েন্ট, বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এর প্রবেশ রোধে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) ডেস্কগুলোতে সার্ভেল্যান্স এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে প্রধান নির্দেশনাগুলো হলো :

* নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।

* জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা।

* আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা।

* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

* হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

এছাড়াও, দেশের প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মজুত রাখার কথাও বলা হয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য সংক্রমিত দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাকে ঘরে থাকতে এবং অসুস্থতা বাড়লে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইন নম্বরে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনার ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…