শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুপক্ষের আগ্রহেই লন্ডনে বৈঠক, নেপথ্যে দুই অরাজনৈতিক ব্যক্তি

অন্তর্বর্তী সরকার ও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি- এ দুই পক্ষের আগ্রহেই আগামী ১৩ জুন লন্ডনে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। ওইদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘণ্টার এই বৈঠককে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে।

বাংলাদেশের চলমান রাপরিস্থিতিতে সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ের এমন বৈঠকের নেপথ্যে কারা এ নিয়ে এখন চলছে নানা আলোচনা।
তবে দুপক্ষের আগ্রহেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

ওই সূত্র আরও জানিয়েছে, এই বৈঠকের দিনক্ষণ এক সপ্তাহ আগে নির্ধারণ করা হয়। এর পেছনে দুজন অরাজনৈতিক ব্যক্তির বেশি ভূমিকা ছিল। এই দুজনের মধ্যে একজন বাংলাদেশে অপরজন লন্ডনে অবস্থান করছেন। দুজনই অরাজনৈতিক ব্যক্তি।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লন্ডনের ডরচেষ্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে।
সৌজন্যে:যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার