মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন ডিসি-ইউএনও

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): ময়লা ও ছেঁড়া টি-শার্ট, পরনে ছেঁড়া হাফ প্যান্ট, পায়ে জুতা নেই। মাথার চুলগুলো রুক্ষ, শরীরে দীর্ঘদিনের ক্লান্তির ছাপ। তাকে দেখলে প্রথমেই বুঝা যায়- জীবন ও জীবিকার চাপে কেমন অসহায়ভাবে বড় হচ্ছে সে। নাম তার আরাফাত হোসেন, বয়স মাত্র ১০। বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া কেরেলকাতা ইউনিয়নে। অসুস্থ বাবা কামরুল ইসলাম ও তার মা দিন পার করেন ভিক্ষা করে। ছোট বোনটি আরেকটি মুখ, যার জন্য কিছুই করার সামর্থ্য নেই পরিবারের।

কলারোয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করতে এসে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সামনে হঠাৎ চলে আসে আরাফাত নামের সেই ছোট্ট অসহায় ছেলেটি। চোখ পড়ে ছেলেটির পায়ে জুতা নেই,
নোংরা পোশাক তাও ছেঁড়া। অনেক পরিপাটি পোশাকে ঘেরা ভিড়ে ছেঁড়া জামা-প্যান্টে আরাফাত যেন কষ্টের এক প্রতীক হয়ে দাঁড়ায়। যথারীতি ছেলেটির দিকে চোখ পড়ে জেলা প্রশাসকের। তিনি ছেলেটিকে কাছে ডেকে নাম-পরিচয়-ঠিকানা জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন ছেলেটির চরম অসহায়ত্বের কথা। তাৎক্ষনিক তিনি পাশে থাকা কলারোয়ার ইউএনও জহুরুল ইসলামকে ছেলেটার জন্য জামা-প্যান্ট-জুতা কিনে দেয়ার নির্দেশনা দিলেন।

দ্রুত সেই নির্দেশ বাস্তবায়ন করলেন কলারোয়ার ইউএনও। নতুন জামা-প্যান্ট-জুতা পড়িয়ে দিলেন সেই ছোট্ট অসহায় শিশু আরাফাতকে। তখন তার মুখে দেখা যায় প্রাণখোলা হাসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম জানান, ‘সকল আরাফাতদের মুখে যদি আমরা এভাবে হাসি ফোটাতে পারি, তাহলে আমাদের কাজ সফল হবে। আমরা চাই সকল আরাফাতই ভালো থাকুক।’

আসন্ন ঈদে হয়তো আরাফাতের মতো অনেকের মুখে হাসি নেই, নতুন জামার গন্ধ নেই, পায়ে জুতাও নেই। সমাজের সামর্থ্যবানরা যদি একটু হাত বাড়িয়ে দেয়, তাহলে হাজারো শিশুর জীবন বদলে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু