বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির

প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী: কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে ২০২৫) উপজেলার ব্রজবাকসা ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওমর ফারুক।

শুরুতেই দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য একেএম কোরবান আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, জাহিদ হাসান মিঠু, শামসুল আলম বুলবুল, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিবৃন্দ।

বক্তারা বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করেন‌।

শিক্ষা শিবিরে কলারোয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক মজবুতি প্রশিক্ষণের লক্ষ্যে ৪ শতাধিক ইউনিট সভাপতি অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব