মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এমআর ফাউন্ডেশন

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টে উপজেলার চন্দনপুরের সুলতানপুরকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জালালাবাদের এমআর ফাউন্ডেশন ফুটবল দল।

বুধবার (৭অক্টোবর) বিকালে জালালাবাদ ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে জালালাবাদের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে শিপন আবারো আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে স্বাগতিক দলের ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু ১টি গোল করে ব্যবধান আরো বাড়ান। ১৮ মিনিটে সুলতানপুর ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে ব্যবধান কমালেও নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে সুলতানপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জালালাবাদের এমআর ফাউনডেশন।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০ নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন।

সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয়ী দলের কাবিজ।

রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার রিয়াজউদ্দিন।
তাকে সহযোগিতা করেন মোস্তাফিজুর রহমান মাজেদ ও সাজু হালদার।

ধারাবিবরনীতে ছিলেন বিকাশ।

খেলা শেষে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার টাকা ও রানার্স আপ দলকে তিন হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফারি মোশারাফ হোসেন, সাইফুল আলম, ক্রিড়াপ্রেমী গৌতম মন্ডল, উত্তম, মাসুদ রানা, আলফাজ, শাওন, আলি হোসেন, ফুটবল খেলোয়াড় সাইদুল, হাসিবুল, আরিফ, ইমরান, ইমন, সুমন, তপু প্রমুখ।

এদিকে, শনিবার ১০ অক্টোবর বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া ফুটবল একাডেমি কাপের ২য় খেলা অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে অংশগ্রহন করবে কলারোয়া ফুটবল একাডেমি বনাম খোরদো ফুটবল একাদশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি