সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউনে প্রশাসনের কঠোর নজরদারি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

কলারোয়ায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সফল করতে মাঠে নেমেছেন প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ।

শুক্রবার (২ জুন) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সবজি বাজার, মাছ বাজার ও মুদি দোকান খোলা থাকলেও অনান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। পৌর সদরসহ উপজেলার দেয়াড়া, খোর্দ্দ, সরসকাটি, বামনখালি, সোনাবাড়িয়া, গয়ড়া, বালিয়াডাঙ্গা হাট-বাজার ও গুরুত্বপূর্ন স্থানে কড়া নজরদারিতে পুলিশ মোতায়েন রাখা হয়। এলাকা ভিত্তিক জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচলসহ বাজারে প্রবেশ করতে দেয়া হয়নি।

ভ্রাম্যমান আদালতে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অনুসরন না করার অপরাধে কয়েকজনকে সাড়ে ১৭ শত টাকা জরিমান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপি বিভিন্ন স্থান পরিদর্শনকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালিত টিমের সদস্য ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।

এ সময় আদালতকে সহায়তা করেন পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন আনসার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এ দিকে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়। এ ছাড়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নির্দেশনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্ল্লাল হোসেনের সহায়তায় পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে ছিলেন কঠোর। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেও লকডাউন বাস্তবায়নে এলাকাভিত্তিক ভ্থমিকা ছিলো লক্ষনীয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে ’আপনারা ঘরে থাকুন, আমরা বাহিরে আছি। তিনি সকলকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় ও সকল সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে এই দুর্যোগময় মূহুর্ত মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করেছেন। তিনি আরও বলেন, আর্থিক জরিমানা করায় লক্ষ্য নয়,আপনাদের সুরক্ষিত রাখতেই সরকারী বিধি নিষেধ অমান্যকারীদের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন