বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১০ ইউনিয়নে চেয়ারম্যানসহ ৫৮০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কলারোয়ায় আগামী ১১ এপ্রিল ইউপি নির্বাচন। উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন বাদে ১০ টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। শেষ দিনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা র্নিবাচন কর্মকর্তা মনোরজ্ঞন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সংশ্নিষ্ট ৫ জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩ জন ও সাধারন পদে ৪০৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ মনোনীত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, ১নং ইউনিয়নের শামছুউদ্দীন আল মাসুদ বাবু, ২নং ইউনিয়নের প্রভাষক আমজাদ হোসেন, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, ৪নং লাঙ্গলঝাড়া ই্উনিয়নে প্রভাষক এম এ কালাম, ৫নং কেড়াগাছি ইউনিয়নে ভুট্টলাল গাইন ৬নং সোনাবাড়ী ইউনিয়নে বেনজির হেলাল,৭নং চন্দনপুর ইউনিয়নে মনিরুল ইসলাম মনি ও ৯ নং হেলাতলা ইউনিয়নে সরদার আনছার আলী।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়া ও জামাত বিএনপি ঘরোনার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । এই হিসাবে ১০ জন আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে ৪১জন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে মনোনয়নয় জামাদানের শেষ দিনে প্রত্যেক প্রার্থীর সাথে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতি অফিস পাড়া মুখরিত করে তোলে। নির্বাচন ঘিরে উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। প্রতীক বরাদ্ধের পর উৎসবের মাত্রা বাড়ার সাথে সাথেও হামলা সংঘর্ষের ঘটনা ঘটার আশাংকাও উড়িছে দিচ্ছে না স্থানীয় প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা