শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

কলারোয়া, আশাশুনি ও শ্যামনগরের ১৬ ইউনিয়নে নৌকা পেলেন যারা ।। নতুন মুখ ৪

ইতোমধ্যে তিন দফায় সাতক্ষীরা জেলায় ৫১টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচন গত ২৮ নভেম্বর সম্পন্ন হয়।

চতুর্থ ধাপের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর তালা উপজেলার কুমিরা ও শ্যামনগরের ১২টির মধ্যে ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

আর পঞ্চম ধাপের ইউপি নির্বাচন আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি আশাশুনির ১১টি, শ্যামনগরের ৩টি এবং কলারোয়ার ২টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

ইতোমধ্যে এসব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

পঞ্চম ধাপের নির্বাচনে আশাশুনির ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন-শোভনালীতে শম্ভু চরণ মন্ডল, বুধহাটায় মো: মাহবুবুল হক, কুল্যায় মো. আবুল বাছেত, দরগাহপুরে শেখ মিরাজ আলী, বড়দলে আব্দুল আলিম মোল্যা, আশাশুনিতে এসএম হোসেনুজ্জামান, শ্রীউলায় আবু হেনা মো. সাকিলুর রহমান, খাজরায় মো. শাহনেওয়াজ, আনুলিয়ায় মো. শাহাবুদ্দীন সানা, প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও কাদাটিতে দীপংকর কুমার সরদার।

কলারোয়ার অবশিষ্ট দুটি ইউনিয়নের মধ্যে কেরালকাতায় মো. মোরশেদ আলী এবং কুশোডাংগায় মো. আসলামুল আলম নৌকা প্রতীক পেয়েছেন।

এছাড়া শ্যামনগরের বাকী তিনটি ইউনিয়নের মধ্যে ভুরুলিয়ায় একেএম জাফরুল আলম, শ্যামনগর সদরে এসএম জহুরুল হায়দার এবং ঈশ্বরীপুরে জিএম শোকর আলী নৌকা প্রতীক পেয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে, আশাশুনির ১১টির মধ্যে চারটি ইউনিয়নে নতুন প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন। প্রার্থীরা হলেন-শোভনালীতে শম্ভু চরণ মন্ডল, বুধহাটায় মো. মাহবুবুল হক, আশাশুনিতে এসএম হোসেনুজ্জামান এবং আনুলিয়ায় মো.শাহাবুদ্দীন সানা। যে চারজন নৌকা প্রতীক হারিয়েছেন তারা হলেন-মোনায়েম হোসেন, ইঞ্জি. আবম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন ও আলমগীর আলম লিটন।

প্রসঙ্গত, কলারোয়ার কেরালকাতায় মো. মোরশেদ আলী গত ২০২০ সালের ২০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগেও তিনি নৌকা প্রতীক পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের কাছে পরাজিত হয়েছিলেন। ২০২০ সালের ৩০ জুন চেয়ারম্যান আব্দুল হামিদ মহামারি করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।

এদিকে, শ্যামনগরের ভুরুলিয়ায় এবারও নৌকা প্রতীক পেয়েছেন একেএম জাফরুল আলম। গত নির্বাচনে তিনি নৌকা পেলেও বিজয়ী হতে পারেননি। তিনি মাওলানা ফারুক হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন।
তথ্যসূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ