শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাঁধে ডাকাত নেওয়া সেই দুই পুলিশ সদস্য পাচ্ছেন পুরস্কার

পুলিশের কাঁধে ডাকাত শিরোনামে গত শুক্রবার রাতে সংবাদ প্রকাশিত হয় যুগান্তর অনলাইন সংস্করণে। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই রুপন নাথ, এএসআই কামরুল ইসলাম, পুলিশ সদস্য মো. জাফর ও মো. রানা।

ডাকাতকে কাঁধে নেওয়া এএসআই কামরুল ইসলামকে পুরস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ পুরস্কার আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। পুলিশ সবসময়ই জনগণের বন্ধু।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিটি ভালো কাজে আমরা পুরস্কৃত করে থাকি। এ পুরস্কারে যেন অন্যান্য পুলিশ সদস্যরা অনুপ্রাণিত হন, তাই আমরা নাসিরনগরে ডাকাত ধরে প্রশংসিত হওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছি। আগামী কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গোপন সংবাদের ভিত্তিতে জীবন ডাকাতকে গ্রেফতারের অভিযানে যায় এসআই রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাওড়ের মাঝে ধানখেতের মধ্য মিয়ে দৌড়ে পালাতে শুরু করে জীবন ডাকাত।

পুলিশও জীবন ডাকাতের পিছু পিছু দৌড়াতে থাকে। একপর্যায়ে আটক হয় জীবন ডাকাত। কিন্তু আটকের পর জীবন ডাকাত হেঁটে আসতে না চাইলে এএসআই কামরুল তাকে কাঁধে করে নিয়ে আসেন।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন