রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ডিজিটাল মেলা উদ্ভাবনী – প্রেস ব্রিফিং করলেন ইউএনও

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করলেন ইউএনও।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে পৃথক ৪ টি প্যাভিলিয়ন থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে।

মেলার সময় নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া, থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকারি-বেসকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি/ নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মেলায় অংশ গ্রহণ করবে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার, সদস্য আশেক মেহেদী, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাংবাদিক শাহাদৎ হোসেন, শেখ নুর আহমেদ ঈমন, দিবাশীষ বিশ্বাস রাকেশ ও মনিমালা গায়েন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া