মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেএমপি’তে কনস্টেবল ও নায়েকদের প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ খুলনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৪ তম ব্যাচের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) সকাল ১০.০৫ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স” ১৪ তম ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার),পিপিএম-সেবা।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে শরৎ এর স্নিগ্ধ সকালে আয়োজিত এই “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ-১৪ তম ব্যাচের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শরীর ও মন সুস্থ রাখার জন্য পিটি প্যারেডের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে সরকারি দায়িত্ব পালনে করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে আইনগত বিষয়সমূহে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) জনাব মোঃ মারুফাত হুসাইন; সহকারী পুলিশ কমিশনার (আরও) জনাব মোঃ আজম খান; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) জনাব খোন্দকার সাদ্দাদুল বাকী-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ