রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বেকারত্ব দূরীকরণে এক ঝাক তরুণের উন্নয়ন চিন্তা

যশোরের কেশবপুরে আর্থসামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম করে চলেছে একঝাঁক তরুণরা। কেশবপুর পাইলট স্কুলের ২০০৩ সালের এসএসসি ব্যাচ এর ৩২ জন বন্ধু মিলে ২০১৮ সালের জুন মাসে একটা সংগঠন শুরু করে। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। যার ফলে ভাগ্যবদল হয়েছে অনেকের জীবনে।

পাইলট প্রকল্প হিসেবে বেংগল ছাগল, দেশি বুনো বা জালালী কবুতর, লেবু গাছসহ হাজার খানিক বিভিন্ন প্রজাতির গাছ, কিছু রকমারি ফলের গাছ, ঘাস ও কিছু কৃষি প্রজেক্টের কাজ বর্তমান চলমান আছে।

সংগঠনটিকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেয়ার জন্য বাংলাদেশ সমবায় অধিদফতর থেকে ২০১৯ সালে কেপিএস-০৩ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি নামে রেজিস্ট্রেশন নেয়।

এই এক ঝাক তরুণের প্রথম স্বপ্ন এলাকার মানুষের তথা কেশবপুর উপজেলার শহরসহ মানুষের বেকারত্ব দূরকরণ যেটা বাস্তবায়নের জন্য ২০১৯ সালের ডিসেম্বর মাসে উপজেলার ব্রম্মকাটি গ্রামে একটা সমন্বিত খামার স্থাপন করে যার নাম কেপিএস-০৩ এগোভ্যালী। সদস্যদের জমানো ক্ষুদ্র অংকের মূলধন নিয়ে ১০ বছরের জন্য ৮৫ শতাংশ জমি লিজের মাধ্যমে কেপিএস-০৩ এগ্রোভ্যালির যাত্রা শুরু হয়। পাইলট প্রকল্প হিসেবে বেংগল ছাগল, দেশি বুনো বা জালালী কবুতর, লেবু গাছ সমন্বিত একটা বাগান, ঘাস ও কিছু কৃষি প্রজেক্টের কাজ বর্তমান চলমান আছে।

সম্প্রতী ৪ জনের বেকারত্ব লাঘব, এলাকায় বৃক্ষ রোপন, করোনা কালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কার্যক্রম সবার নজর কেড়েছে এবং সংগঠনটির কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সংগঠন এবং সমন্বিত খামার স¤পর্কে জিজ্ঞেস করলে প্রতিষ্ঠানটির বর্তমান সার্বিক তত্বাবধায়ক আশীষ দে জানান, মুনাফা অর্জন আমাদের লক্ষ্য না। বরং এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় এবং প্রায় যোগাযোগ বন্ধ হওয়া বন্ধুদের একটা প্লাটফর্মে নিয়ে এসে মানুষের জন্য কাজ করার জন্য এই সংগঠন ২ টির সৃষ্টি।

কেপিএস-০৩ সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা সোহাগ বলেন যে, আমরা ধীরে ধীরে ভালো কিছুর জন্য এগিয়ে যেতে যাই, মানুষের জন্য কিছু করতে চাই এবং অন্যান্য সিনিয়র জুনিয়র বন্ধুদেরকেও এ বিষয়ে অনুপ্রানিত করতে চাই। আমাদের মত সবাই যদি এসব কাজে এগিয়ে আসে তাহলে আমাদের গ্রাম কে যেমন বেকারত্ব দূরকরণে সহায়তা করতে পারবো, তেমনি গ্রাম উন্নয়নেও প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবো বলে আশাবাদী । তবে সরকারের সহযোগীতা পেলে দ্রæত আর্থসামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণসহ সামাজিক উন্নয়ন করা সম্ভাব।

কেপিএস-০৩ এগ্রোভ্যালী সম্পর্কে আরো জানা যায় যে, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে বৃহৎ পরিসরে উন্নত জাতের ছাগল উৎপাদন, গরু পালন, হাস এবং মুরগি পালনের পরিকল্পনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক