সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলের পথে আরবের প্রথম মহাকাশযান পাঠাল আমিরাত

প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলযাত্রা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে বাংলাদেশ সময় গত রোববার দিবাগত রাতে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মনুষ্যবিহীন এই অভিযানটি পরিচালিত হবে আমিরাতের ‘হোপ’ মহাকাশযানের মাধ্যমে। আরবি ভাষায় এই মহাকাশযান ‘আল-আমল’ নামে পরিচিত।

সৌরজগতের লাল গ্রহ মঙ্গল সম্পর্কে আরও ভালোভাবে জানতে এ অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। বিজ্ঞানীদের আশা, মঙ্গল একসময় মানুষের দ্বিতীয় নিবাসে পরিণত হবে। এর আগে তাঁদের ধারণা ছিল, মঙ্গলে ভিনগ্রহবাসী বা এলিয়েন থাকতে পারে। তবে গ্রহটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কিউরিওসিটি রোভার আজ পর্যন্ত এমন কিছু খুঁজে পায়নি। ২০১১ সালে রোভারটি উৎক্ষেপণ করা হয়।

আবহাওয়া অনুকূলে না থাকায় এর আগে সংযুক্ত আরব আমিরাতের অভিযানটি শুরুর সময়সূচি এর আগে দুই দফায় পরিবর্তন করা হয়েছে। জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে বাংলাদেশ সময় রোববার দিবাগত ৩টা ৫৮ মিনিটে জাপানেরই একটি রকেটে করে হোপকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের এক ঘণ্টা আগে দুবাইয়ের বুর্জ খলিফা যেন জ্বলে ওঠে। বিশ্বের সবচেয়ে উঁচু এই অট্টালিকায় উৎক্ষেপণের প্রতীকী ক্ষণগণনাও করা হয়।

জাপানে মহাকাশযান উৎক্ষেপণ–পরবর্তী সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রাশেদ মহাকাশকেন্দ্রের পরিচালক ইউসুফ হামাদ আল-শাইবানি বলেন, এই অভিযান আমিরাত ও আরব অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এতে এরই মধ্যে এই অঞ্চলের লাখো-কোটি তরুণকে অসম্ভবকে জয় করতে বড় স্বপ্ন দেখার ও কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। বিবিসি জানায়, হোপ অভিযানে আমিরাতের বৈজ্ঞানিক দলের নেতৃত্বে রয়েছেন দেশটির নারী বিজ্ঞানী সারাহ আল আমিরি। মহাকাশযানটির সফল উৎক্ষেপণের পর উচ্ছ্বসিত সারাহ বলেন, ১৯৬৯ সালের জুলাইয়ে অ্যাপোলো-১১ অভিযানে চন্দ্রজয়ের যে প্রভাব আমেরিকার ওপর পড়েছিল, হোপ অভিযান সফল হলে সংযুক্ত আরব আমিরাতের ওপরও অনেকটা একই রকম প্রভাব পড়বে।
সূত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার