শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে ৪ মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার চার ছাত্রকে ধর্ষণ করায় এক শিক্ষককে মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জ্যেষ্ঠ জেলা জজ জয়নাল আবেদিন রোববার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৩৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপরাধ সংঘটনের সময় তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন মহতপাড়া এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার ছিলেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি জিকো বড়ুয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চার লাখ টাকা জরিমানা করেছেন।

মামলার সংক্ষিপ্ত নথি অনুযায়ী, ২০২০ সালের ১৯ অক্টোবর ১০ বছর বয়সী এক ছাত্রের বাবা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় আসামি নাছির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার বিবরণীতে ওই ছাত্রসহ মোট চার ছাত্র একই ব্যক্তির দ্বারা ধর্ষণের কথা উল্লেখ করা হয়।

ঘটনার পর আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আজ তাঁকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ