শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় যা ঘটেছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ বরাবরই গণহত্যার বিপক্ষে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় যা ঘটেছে তা গণহত্যা। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে ফিলিস্তিনি জনগণের। তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে।

জার্মানিতে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বানও জানান তিনি।

সরকারপ্রধান এ সময় উল্লেখ করেন, অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজনের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে সমর্থন ও সাহায্য করতে বিশ্ববাসীকে আহ্বানও জানান।

সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট বলেন, আমরা কখনোই এ ধরনের হামলাকে সমর্থন করিনি। ১৯৬৭ সালের জাতিসংঘের দুই রাষ্ট্রভিত্তিক নীতিমালা বাস্তবায়নের মাধ্যমেই চলমান সংকটের ইতি টানা সম্ভব।

এর আগে, এই সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বানের পাশাপাশি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান