বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপণের বিকল্প নেই

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের কয়রা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি জাতের বৃক্ষ রোপণ করা হয়।

পরে কয়রা উপজেলা শুভ সংঘের সভাপতি খয়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন ইসলামের সঞ্চালনায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বৈশ্বিক উষ্ণায়ন, বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শুভ সংঘের নেতারা বলেন, জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তাছাড়া জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে। তারা বলেন, পরিবেশই আমাদের আপন। আমরা যুগ যুগ ধরে পরিবেশের ওপর ক্ষতিকর কাজগুলো করে পরিবেশকে প্রায় নষ্ট করে ফেলেছি। এজন্য আমাদের অসচেতনতাই দায়ী। পৃথিবীকে বাঁচাতে না পারলে দূষণের কারণে একদিন শেষ হয়ে যাবে।

পৃথিবী একদিন ধ্বংস হবে কিন্তু সেটি যেন মানুষের হাত দ্বারা ধ্বংস না হয়। তাই আজ বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে সচেতন করতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন। বসুন্ধরা শুভ সংঘ সব সময় শুভ সবার পাশে। আমরা চাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক এবং আমাদের পরিবেশ আবার সহনীয় হোক। পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে।

বৈশ্বিক উষ্ণায়নের এ চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের এ সময় উপস্থিত ছিলেন, শুভ সংঘের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, প্রভাষক ইউনুস আলী, সহ -সভাপতি গাজি মোহাম্মদ আলাউদ্দিন, হুমায়ুন কবির, আশরাফ হোসেন, ডা. প্রিন্স মনি শংকর রায়, সমাজ সেবক মাছুম বিল্লাহ, শুভ সংঘের সাদিক, জাকির হোসেন, মাফফুরাজ, আবির হোসেন, সাইদুল কবির, মোহায়মিনুল ইসলাম, আরাফাত হোসেন, নাসমুস সাকিব, দিলশাদ হোসেন, শাহিন, পলাশ, জাহিদ হাসান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল